Breaking News

বিদ্যুৎমন্ত্রীর মন্তব্য: ঋণের চাপে বেতন দিতে সমস্যা হতে পারে

বাংলাদেশ বর্তমানে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁর ভাষ্যমতে, আগের সরকারের রেখে যাওয়া ঋণের বোঝার কারণে ভবিষ্যতে সরকারি কর্মচারীদের বেতন পরিশোধ করাই কঠিন হয়ে দাঁড়াতে পারে।

আজ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে তিনি সিরাজগঞ্জ পৌরসভার একটি আধুনিক বর্জ্য সংগ্রহকারী ডাম্প ট্রাক উদ্বোধন করেন এবং শহরের পরিচ্ছন্নতা কাজে ব্যবহারের জন্য ডাম্প ট্রাকসহ মোট ছয়টি গাড়ি হস্তান্তর করেন।

মন্ত্রী বলেন, পলাতক আওয়ামী লীগ সরকার এমন বিপুল পরিমাণ ঋণ রেখে গেছে যে, সুষ্ঠু পরিকল্পনা না করলে একসময় সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও সমস্যায় পড়তে পারে। তিনি জানান, বর্তমান সরকার এমনভাবে বাজেট তৈরি করেছে যাতে সাধারণ জনগণের ওপর বাড়তি করের চাপ না পড়ে। তবে বাজেট সঠিকভাবে বাস্তবায়নের জন্য জনগণ ও প্রশাসনের মধ্যে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

পৌরসভার নতুন গাড়িগুলোর যত্ন নেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, এসব গাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার—এককভাবে কারও নয়।

Check Also

১৫ আগস্টকে ঘিরে সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী, শতাধিক গ্রেফতার

১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে দেশজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *