Breaking News

শিশুর মেধাবিকাশ ও শরীর গঠনে অপরিহার্য ৫টি পুষ্টি উপাদান

স্কুলগামী শিশুদের শারীরিক, মানসিক ও মস্তিষ্কের বিকাশ অত্যন্ত দ্রুত ঘটে। এই সময়ে তাদের সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে প্রতিদিনের খাদ্যতালিকায় সঠিক পুষ্টির সমন্বয় থাকা জরুরি। বিশেষজ্ঞদের মতে, সুষম খাদ্যই শিশুদের স্বাভাবিক বিকাশের মূল চাবিকাঠি।

শিশুর পূর্ণাঙ্গ বিকাশে যেসব পুষ্টি উপাদান সবচেয়ে বেশি প্রয়োজন:

প্রোটিন: পেশি মজবুত করতে এবং শরীরের কোষ পুনর্গঠনে প্রোটিন অপরিহার্য। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও বিপাকক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে। মাছ, মাংস, ডিম, দুধের পাশাপাশি ডাল, বাদাম ও পনির প্রোটিনের চমৎকার উৎস।

আয়রন: শরীরে অক্সিজেন পরিবহনে আয়রন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর অভাবে রক্তস্বল্পতা ও ক্লান্তি দেখা দিতে পারে, যা মস্তিষ্কের বিকাশে বাধা সৃষ্টি করে। শাকসবজি, কলা, বেদানা ও মাংসে প্রচুর আয়রন পাওয়া যায়।

ক্যালসিয়াম ও ভিটামিন ডি: মজবুত হাড় ও দাঁত গঠনের জন্য ক্যালসিয়াম ও ভিটামিন ডি অত্যন্ত জরুরি। নিয়মিত দুধ, ডিম ও মাছ খাওয়ার পাশাপাশি শিশুদের সূর্যালোক বা রোদে খেলাধুলা করতে দেওয়া উচিত, যা ভিটামিন ডি-র প্রাকৃতিক উৎস।

কার্বোহাইড্রেট: শিশুদের বাড়তি শক্তির যোগান দেয় কার্বোহাইড্রেট। ভাত বা রুটির ক্ষেত্রে সাদা ময়দার পরিবর্তে গম বা লাল চালের মতো শস্যজাতীয় খাবার খাওয়ানো বেশি স্বাস্থ্যকর।জিংক ও ভিটামিন সি: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও নতুন কোষ তৈরিতে জিংক ও ভিটামিন সি বড় ভূমিকা রাখে। লেবুজাতীয় ফল, দই, বাদাম ও ডাল থেকে এসব পুষ্টি পাওয়া যায়।

Check Also

দেশের সবচেয়ে বড় এডুকেশন এক্সপো কাল

দেশের সবচেয়ে বড় এডুকেশন এক্সপো কাল

দেশের সবচেয়ে বড় এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হবে কাল সোমবার। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *