Breaking News

মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ!

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণের ঘটনায় চারজন শিক্ষার্থী আহত হয়েছে।

আজ শনিবার সকালে এই ঘটনা ঘটে। খবর পেয়ে কালকিনি থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মাদ্রাসাসংলগ্ন ইমন সরদারের বসতঘরের সামনে হঠাৎ একটি হাতবোমা বিস্ফোরিত হয়। এতে মাদ্রাসার চার শিক্ষার্থী আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯) আহত হয়।

আহতদের প্রাথমিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম পুলিশ ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাড়ির মালিক ইমন সরদার বলেন, তার ঘরের সামনে কীভাবে বোমাটি বিস্ফোরিত হলো, তা তিনি জানেন না। এ বিষয়ে মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান বলেন, হঠাৎ বোমা বিস্ফোরণের এই ঘটনায় প্রায় চারজন শিক্ষার্থী আহত হয়েছে।

Check Also

বিদ্যুৎমন্ত্রীর মন্তব্য: ঋণের চাপে বেতন দিতে সমস্যা হতে পারে

বাংলাদেশ বর্তমানে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *