নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর অঞ্চল-৫ এবং কর অঞ্চল-৬-এ জনবল নিয়োগের বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ২০ গ্রেডের বিভিন্ন শূন্য পদে উভয় অঞ্চলে ১২৬ জন করে মোট ২৫২ জনকে নিয়োগ দেওয়া হবে। সরকারি এই চাকরিতে যোগদানে আগ্রহী প্রার্থীরা আগামী ৭ জুন ২০২৬ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।
পদের বিবরণ ও বেতন স্কেল
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পদের নাম ও সংখ্যাগুলো হলো:
কম্পিউটার অপারেটর: ২ জন (গ্রেড-১৩) বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
ব্যক্তিগত সহকারী: ৮ জন (গ্রেড-১৩) বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
প্রধান সহকারী: ৪৪ জন (গ্রেড-১৩) বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
উচ্চমান সহকারী: ৪৪ জন (গ্রেড-১৪) বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৪৬ জন (গ্রেড-১৪) বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৫৪ জন (গ্রেড-১৬) বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
অফিস সহায়ক: ৫৪ জন (গ্রেড-২০) বেতন: ৮,২৫০-২০,১০০ টাকা।
আবেদনের যোগ্যতা ও বয়সসীমা
আবেদনকারীর বয়স ১ মে ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিস্তারিত তথ্য অফিশিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।
আবেদন ফি ও সময়সীমা
১ থেকে ৬ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ৭ নং পদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা দেওয়া শুরু হবে ১৮ মে ২০২৬ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ৭ জুন ২০২৬ বিকেল ৫টায়।
আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কর অঞ্চলের অফিশিয়াল ওয়েবসাইট (www.taxeszone5.chittagong.gov.bd এবং https://tax6.chattogram.gov.bd/) থেকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।
newsco24.com সবার আগে সত্যের সাথে