Breaking News

ইতালি প্রবাসী বাংলাদেশিকে হত্যা: অভিযুক্ত ভাই গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দুই প্রবাসী ভাইয়ের পারিবারিক বিরোধ শেষ পর্যন্ত এক ভয়াবহ হত্যাকাণ্ডে রূপ নিয়েছে। ইতালির লেইজ (Lecce) শহরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছেন ছোট ভাই।

নিহত যুবকের নাম নয়ন ফকির এবং অভিযুক্ত বড় ভাইয়ের নাম হুমায়ুন ফকির। তারা মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং এলাকার বাসিন্দা।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে ইতালির লেইজ শহরে দুই ভাইয়ের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। তর্কের একপর্যায়ে বড় ভাই হুমায়ুন ফকির উত্তেজিত হয়ে ছোট ভাই নয়নকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই নয়ন ফকিরের মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর এক রোমহর্ষক কাণ্ড ঘটান হুমায়ুন। তিনি ভিডিও কল দিয়ে দেশে থাকা পরিবারের সদস্যদের ছোট ভাইয়ের রক্তাক্ত মরদেহ দেখান এবং নিজেই তাকে খুন করেছেন বলে স্বীকার করেন। ভিডিও কলে এই বীভৎস দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। মুহূর্তেই এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

খবর পেয়ে ইতালির স্থানীয় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন ফকিরকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তিনি সে দেশের পুলিশের হেফাজতে রয়েছেন।

Check Also

পাকিস্তানে প্রশিক্ষণে যাচ্ছেন সরকারের ১১ জন জ্যেষ্ঠ কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ‘এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট’ প্রোগ্রামে অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন বাংলাদেশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *